Homeদেশের খবরফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ; অতঃপর...

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ; অতঃপর…

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেটের গোয়াইনঘাটের এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় পটুয়াখালীর দুমকি থানার বাজখালী গ্রামের যুবক পারভেজ মিয়ার (২১)। পরে প্রেমের ফাঁদে ফেলে তাকে অপহরণ করেন পারভেজ।

পটুয়াখালী থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) পটুয়াখালীর দুমকি থানা এলাকা থেকে অভিযুক্ত পারভেজ মিয়াকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার পারভেজ মিয়া পটুয়াখালীর দুমকী থানার বাজখালী গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী এসএসসি পরীক্ষার্থী।

এর আগে, ২৫ মে দুপুর ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং ছৈলাখেল গ্রামে ওই কিশোরীকে অপহরণ করেন পারভেজ। এ ঘটনায় বুধবার (১ জুন) গোয়াইনঘাট থানায় অপহরণ মামলা করে ভুক্তভোগীর পরিবার।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

Most Popular