মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত ও ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানবন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ রোববার সকাল ১১ টায় শহরের নিরালা মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. গোলাম মোস্তফা।

বক্তারা বলেন, একটি মহল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে চক্রান্ত করছে ও তারাই ভাস্কর্য ভাংচুর করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শিক্ষক নেতারা। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular