বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভূঞাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভূঞাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নিকলা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার (বিদ্যুৎ), উপজেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, খন্দকার জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা নেত্রী সাদিয়া আক্তার লোপা, উপজেলা কৃষকলীগ নেতা হযরত আলী, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকারসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular