সোমবার, মে ২৫, ২০২৬
Homeজাতীয়বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি'র সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী আর নেই

  • নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা গৌতম চক্রবর্তী আর নেই সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপি পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মারা গেছেন।

শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এভার কেয়ার হাসপাতাল জরুরি বিভাগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এর আগে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গৌতম চক্রবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে এলএলবি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ (নগরপুর-দেলদুয়ার) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে দু’বার বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী খোন্দকার আবদুল বাতেনকে পরাজিত করেন।

তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular