মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিবেদক, সাভারঃ ঈদের আনন্দ ও খুশির মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে মহামারি করোনাভাইরাস।সেই সাথে আত্মত্যাগ ও আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের ঈদ ‘পবিত্র ঈদুল আযহা।
এমন প্রতিকুলতার মাঝেও গোটা বিশ্বের মুসলিমরা ত্যাগের মধ্য দিয়ে পালন করবে এই ধর্মীয় উৎসব। দুর্যোগকালীন সময়েও এমন ত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে এসব দুর্যোগ ও করোনা মুক্তির প্রত্যাশা করেন মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে সুফি মতাদর্শালম্বী রাজনৈতিক দল
বাংলাদেশ তরীকত ফ্রন্টের পক্ষ থেকে পবিএ ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দলের সভাপতি সুফি মাহাদী হাসান বুলবুল।
মংগলবার দুপুরে আশুলিয়ার গোহাইলবাড়ী নিজ কার্যালয় থেকে এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
বাংলাদেশ তরীকত ফ্রন্টের সভাপতি সুফি মাহাদী হাসান বুলবুল বলেন, এ বছরের ঈদ বিগত বছরের ন্যায় উদাযাপন করতে যাচ্ছে। কারন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এবং লক ডাউন এর কারনে দেশের মানুষ হতাশাগ্রস্হ। তাই দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশে থেকে জনগনকে সাহায্য করে যেতে চাই।
তিনি আরও বলেন, এই দূর্যোগ মূহুর্তে দেশের অসহায় ও হত-দরিদ্র মানুষের পাশে দাড়াতে চাই। যেহেতু মানুষ করোনা ভাইরাস এর কারনে প্রায় গৃহবন্দি তাই (মিডিয়ার) মাধ্যমে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালাম এবং দোয়া করি মহান আল্লাহ্ তা’য়ালা যেন খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করে দেন।
