বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরবাসাইলের অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

বাসাইলের অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

মাসুদ রানা, (টাঙ্গাইল) :টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২৭ মার্চ) সোমবার  উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকায় ঝিনাই নদী তীরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।
এসময় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে কাঞ্চনপুর ইউনিয়নের  আমজাদ খান (৪০) নামের এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ভুক্তভোগী স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। স্থানীয় প্রশাসন তাদের নিষেধ করার পরও থামেনি তারা। খবর পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমজাদ খান একজনকে অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০’র ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Show quoted text
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular