নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বাসাইল পশ্চিমপাড়া এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এ্যাড. আহমেদ আযম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন,ফরহাদ ইকবাল,সম্মানিত সদস্য আবুল কাশেম মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন, বাসাইল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হায়াত খান (নবু),পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন,পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টুএ ছাড়া উপজেলা বিএনপির অঙ্গ-সঙ্গঠনের নেতা কর্মী বৃন্দ।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।