মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল থানায় কর্মরত পুলিশ সদস্যদের বেতনের টাকা থেকে খাদ্যসামগ্রী বিতরণ

বাসাইল থানায় কর্মরত পুলিশ সদস্যদের বেতনের টাকা থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল থানার উদ্যোগে ১শ’ পরিবারের মাঝে দিনমজুর, ভ্যানচালক, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাসাইল থানা চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী, এসআই মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের বেতনের টাকা থেকে এসব খাদ্যসামগ্রী কিনে বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান বিতরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular