মাভাবিপ্রবি প্রতিনিধি: শুক্রবার বিউপি আয়োজিত কালচারাল ফেস্টে টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনকর্মীদের জীবনের পটভূমি কেন্দ্রিক একটি মঞ্চনাটক উপস্থাপন করে মাভাবিপ্রবি। মাভাবিপ্রবি ছাত্র-ছাত্রীদের পরিবেশনা দেখে প্রতিটি মূহুর্তে দর্শকরা হাসি-কান্না, পিনপতন নীরবতা ও করতালিতে মেতে ছিলো। বিচারক হিসাবে ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, নৃত্যশিল্পী লুবনা ম্যাডাম এবং অভিনয় জগতের প্রিয়মুখ আজিজুল হাকিম। বিচারকগণ একপর্যায়ে বললেন “তোমাদের পারফর্মেন্স আজকের স্টেজে প্রতিটি ক্ষেত্রে ফার্স্ট, আজকের উপস্থাপনা দিয়ে মাভাবিপ্রবি সারা বাংলাদেশকে চেনাল”।
বিচারকদের বিচারে সর্বোচ্চ ২৬৪ নম্বর পেয়েও দ্বিতীয় মাভাবিপ্রবি। যৌনকর্মীদের জীবনে নিপীড়ন ও সামাজিক স্টিগমা নিয়ে উপস্থাপনা ভালো লাগেনি আয়োজকদের এবং অনুষ্ঠানে সম্মিলিতভাবে প্রথম পুরষ্কার পায় ২০২ নম্বর প্রাপ্ত ইস্ট ওয়েস্ট ভার্সিটি ও আর্মড ফোর্স মেডিকেল।
