নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কণ্ঠভোটে বাবুল হোসেন সভাপতি নির্বাচিত হয়।
জানা যায়, বি.এল.এস চাষী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বাবুল হোসেন ও রাজু আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ে কণ্ঠভোট অনুষ্ঠিত হয়। ভোটে বাবুল হোসেন ৬ ভোট পায় এবং রাজু আহম্মেদ পায় ২ ভোট।
গঠিত এ কমিটির অন্যান্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য এম এ রাজ্জাক বিএসসি বিএড, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবুল হাশেম, সংরক্ষিত মহিলা অভিভাবক পারভিন আক্তার , অভিভাবক সদস্য প্রতিনিধিরা হলেন-মো: শাহজাহান, ফজলুল হক রতন, শাহজাহান মিয়া, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন ও মোঃ সোহরাব আলী।
আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এদিকে নব নির্বাচিত সভাপতিসহ সকল সদস্য ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে নব-নির্বাচিত সভাপতি বাবুল হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।
