শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeআন্তর্জাতিকবিক্ষোভের ছবি পোস্ট করায় বাংলাদেশি ছাত্রীকে ভারত ত্যাগের নির্দেশ

বিক্ষোভের ছবি পোস্ট করায় বাংলাদেশি ছাত্রীকে ভারত ত্যাগের নির্দেশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি শিক্ষার্থীকে ভারতে ছাড়তে নির্দেশ দিয়েছে সে দেশের কেন্দ্রীয় সরকার।

জানা গেছে, ওই তরুণীর নাম আফসারা আনিকা মিম। তার বাড়ি কুষ্টিয়ায়। মিম ২০১৮ সালে বিশ্বভারতীর কেন্দ্রীয় কলাভবনের চারুকলা অনুষদে গ্রাফিক ডিজাইনে পড়তে ভারত যান। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের শিক্ষার্থী।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিম তার ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভের বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। আর তাতেই চটেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় তাকে ভারত-ছাড়ার চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়, স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে পড়তে এসে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে বাংলাদেশি পাসপোর্টধারী আফসারা আনিকা মিম তার ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। তাকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়তে নোটিসে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular