ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পন করেছেন।
সোমবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে। পরে কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুর রহমান মিঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা তাতী লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মানিক, ছাত্রলীগের সাবেক আহবায়ক কে বি ভুটান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন-সম্পাদক বিদ্যুৎ সরকার, রসুলপুর ইউনিয়ন আ.লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সন্ধানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন বাবু সহ সর্বস্তরের নেতা কর্মী।
এ ছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
