মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeদেশের খবরবিদ্যুতের স্মার্ট মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে (DPDC) পক্ষ...

বিদ্যুতের স্মার্ট মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে (DPDC) পক্ষ থেকে

উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্র ও শনিবার প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ জন্য সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) পক্ষ থেকে। আজ বুধবার (৮ জুন) গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য আগামী শুক্রবার (১০ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১১ জুন) রাত ১২টা পর্যন্ত প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটারসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ জন্য এ সময় সব গ্রাহককে নিজ নিজ মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যেকোনো প্রয়োজনে ডিপিডিসির কল সেন্টারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিপিডিসির প্রি-পেইড অথবা এএমআই স্মার্ট মিটার ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে ডিপিডিসির পক্ষ থেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular