শনিবার, মে ২, ২০২৬
Homeদেশের খবরবিস্কুট খাওয়ানোর কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

বিস্কুট খাওয়ানোর কথা বলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্কঃ বিস্কুট খাওয়ানোর কথা বলে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে গোবিন্দ চন্দ্র ওরফে সুটকা নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। নওগাঁর রাণীনগরে আতাইকুলা পালপাড়া গ্রামে বুধবার (১০ এপ্রিল) ঘটনাটি ঘটেছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে শুক্রবার (১২ এপ্রিল)দুপুরে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম বলেন, আতাইকুলা পালপাড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই গ্রামের বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ওই মেয়েটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। প্রতিবন্ধী তরুণী বাড়িতে এসে ইশারায় ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় শুক্রবার তরুণীর বাবা বাদী হয়ে গোবিন্দকে আসামি করে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

তিনি আরও বলেন মেয়েটির মেডিক্যাল চেকআপ সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মেয়েটি বাক, বুদ্ধি ও কিছুটা শারীরিক প্রতিবন্ধী। গোবিন্দের বাড়ীতে কেউ না থাকায় তিনি মেয়েটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকেই গোবিন্দ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular