রবিবার, মে ৩১, ২০২৬
Homeজাতীয়ভবিষ্যতে ইসি ক্রেন দিয়েও ভোটারদের কেন্দ্রে নিতে পারবে না: কাদের সিদ্দিকী

ভবিষ্যতে ইসি ক্রেন দিয়েও ভোটারদের কেন্দ্রে নিতে পারবে না: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ভবিষ্যতে বর্তমান সরকার ও এই ইসি ক্রেন দিয়েও ভোটারদের আর ভোটকেন্দ্রে নিতে পারবে না। আমার জীবনে এমন ইসি আর দেখিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এমন দেশ দেখতে আমরা মুক্তিযুদ্ধ করিনি। বর্তমান সরকার দেশে এমন অবস্থা তৈরি করেছে যাতে করে মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ না পায়। এ দেশের মানুষ গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছে। সে গণতন্ত্র আজ অবরুদ্ধ, মানুষ মন খুলে কথা বলতে পারছে না। অর্থনৈতিক মুক্তিও আসেনি।

কাদের সিদ্দিকী বলেন, ভবিষ্যতে কোনোভাবেই এ সরকার ক্ষমতায় আসতে পারবে না বলেই তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। তিনি খালেদা জিয়াকে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে তার মুক্তি দাবি করে বলেন, হাজার কোটি টাকা যারা লুট করল তাদের বিচার হচ্ছে না। এটা মুক্তিযোদ্ধার চেতনা না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular