সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরভাসানী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে পিস্তল উদ্ধার

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে পিস্তল উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি কক্ষ থেকে দুটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় হলের ২১৪ নস্বর কক্ষ থেকে দেশীয় তৈরি দুটি পিস্তল উদ্ধার করা হয়।

সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের আহবানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুনের উপস্থিতিতে রাত ১০টার দিকে বঙ্গবন্ধু হলে অভিযান শুরু হয়। এ সময় হলের ২১৪ নস্বর কক্ষ থেকে দেশীয় তৈরি দুটি পিস্তল উদ্ধার করা হয়।

ওই কক্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদার গ্রুপের যুগ্ম সম্পাদক রাজীব ব্যবহার করতেন বলে জানায় পুলিশ। তবে এ ঘটনার সাথে কাউকে আটক করা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular