ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ডিজেল তেলের দাম বাড়ানোর কারণে সড়ক পথে যাত্রীদের ভাড়া বাড়ানোর দাবি করেছেন পরিবহন মালিকরা। তেলের বাড়তি দামের সাথে যদি ভাড়া সামঞ্জস্য না করা হয় তাহলে শুক্রবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট ডাকবেন তারা। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, আমরা কোনো পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয়নি। মালিকরা গাড়ি চালাতে চাইছেন না। আমরা বিআরটিএ চেয়ারম্যানের কাছে ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়ে বলেছি, জরুরি ভিত্তিতে বাস ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়াতে হবে। কারণ ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর গাড়ি চালালে মালিকদের ভর্তুকির দিতে হবে।
গত বুধবার (৩ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে।
গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রূপি ছিল। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনঃনির্ধারণ করেছে। নতুন এই মূল্যবৃদ্ধি বুধবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হয়েছে।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর