বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা‘ভূঞাপুরে করোনা টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন’

‘ভূঞাপুরে করোনা টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন’

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) গ্রহণকারী ব্যক্তিরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: মহী উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান-‘উপজেলায় যে সকল ব্যক্তিরা করোনা ভ্যাকসিন টিকা নিয়েছেন তারা সকলেই সুস্থ রয়েছে। তবে দু’একজনের কিছুটা জ্বরের প্রার্দুভাব হয়েছিল। তারাও সুস্থ।’

তিনি আরও জানান ‘এ পর্যন্ত উপজেলায় মোট ৭৪৯ জন ব্যক্তি করোনার ভ্যাকসিন নিয়েছেন। প্রতিদিনই ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা টিকা নিয়েছেন তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে।’

প্রসঙ্গত প্রকাশ- ‘এ উপজেলায় ৩টি বুথে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।’ প্রতি বুথে ২ জন করে টিকা দানকর্মী ও ৪জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। উপজেলায় মোট ৫ হাজার ডোজ করোনা ভ্যাকসিন মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।’

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular