ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আরও নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, উপজেলা কৃষি অফিসের কৃষি উপ-সহকারী, মীম-মটরর্সের দুই কর্মচারী, আইডিয়াল ও সাদিয়া ক্লিনিকের দুই চিকিৎসক এবং গাজীপুর থেকে আসা পৌর এলাকার বামনহাটা গ্রামের এক জন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহী উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. মহী উদ্দিন আহম্মেদ জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্য ৫ জন স্থানীয় বাসিন্দা ও একজন গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতো। গত বুধবার (১১ জুন) মোট ১৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বুধবার (১৭ জুন) রাতে ৬ জনের ফলাফল করোনা পজেটিভ জানানো হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়িতেই আইসোলেশনে রাখা হবে এবং তাদের বাড়িতে স্বাস্থ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে।
