ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. আলীমুদ্দিন মিয়া, পরিচালক, প্রশিক্ষন উইং, কৃষি সম্পসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আরো উপস্থিত ছিলেন- খামারবাড়ি টাঙ্গাইলের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. দুলাল উদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোহাম্মদ আরিফুর রহমান, নিবিড় বৃদ্ধিকরন প্রকল্পের মনিটরিং অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, উপ প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল ইসলাম, আশরাফুন্নেচ্ছা, কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ৩০জন কৃষক কৃষাণী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ফসলের নিবিড়তা বৃদ্ধির বিভিন্ন পদ্ধতি নিয়ে কৃষকদের সাথ আলোচনা করেন। আলোচনা সভা শেষে কৃষক কৃষাণীদের মাঝে সবজি বীজ, ফলজ বৃক্ষ ও ভাতা বিতরণ করা হয়। পরে পৌরসভার বাহাদীপুর ব্লকে কৃষক গ্রুপ গঠন/ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।