বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ভূঞাপুরে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মতি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।

ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ও টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।

জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভূঞাপুর যচ্ছিল। সেসময় নিহত মতি রেললাইনের পাশে দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায় মতি নামে ওই বৃদ্ধ লোকটি। এ ব্যাপারে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular