শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে প্রাণ হারাল অটোভ্যানচালক

ভূঞাপুরে বাড়ি ফেরার পথে মৌমাছির কামড়ে প্রাণ হারাল অটোভ্যানচালক

প্রতিনিধি, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে মৌমাছির আক্রমণের শিকার হয়ে শাহাদাত হোসেন (৪৮) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে এসে তার পরিবারের আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাদারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক শাহাদাত হোসেন মাদারিয়া গ্রামের মৃত কালু সরকারের ছেলে। আহতরা হলেন- শাহদাতের বড় ভাই ফিরোজ হোসেন (৬০), শাহাদতের স্ত্রী সেলিনা বেগম (৩৫), হাবিবুর রহমানের ছেলে আজাদ (৪০) এবং আব্দুর রাজজাক (৬৫) ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত
শাহাদাত অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছলে মৌমাছির আক্রমণের শিকার হন সে। পরে তিনি ডাক-চিৎকার করলে তার পরিবারের লোকজন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও কামড়ে আহত করে।

এসময় মৌমাছির আক্রমণে শাহাদাতসহ তার পরিবারের ৫ জন সদস্য আহত হয়। পরে স্থানীয় ও অন্যান্য পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক শাহাদতকে মৃত ঘোষণা করে। আহতরা হাসপাতালে চিকিৎসার নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান জানান, দুপুরে মৌমাছির কামড়ের শিকার একই পরিবারের ৫ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে শাহাদত নামে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকী চারজন চিকিৎসা সেবা নিয়ে বাড়ি চলে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular