বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

ভূঞাপুরে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

ফরমান শেখ, ডেস্ক এডিটর: দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের হিন্দুপাড়া-চন্ডীপুর পাড়ার কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এরমধ্যে বন্যা ও ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়। এতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে ওই এলাকার কয়েক হাজার মানুষ।
পরে গেল সপ্তাহে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করেন এতে অংশ নেয় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সেচ্ছাসেবী যুবকরা।
ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, কাঁচা ওই রাস্তাটিতে প্রতিবছরই সংস্কার কাজ করতে হয়। এবারও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজ করা হচ্ছে। এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এ্যাডভোকেট বলেন, ফলদা এলাকার ওই রাস্তার বিষয়ে পরিষদ দায়বদ্ধ না। তাছাড়া কেউ জানায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular