শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুর পৌরসভা: মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ 

ভূঞাপুর পৌরসভা: মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ 

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: তৃতীয়বারের মতো টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নগর পিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। সরকারিভাবে গেজেট প্রকাশের পর পৌরসভার সকল দায়িত্ব পালনের অনুমতি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে পৌরসভা চত্বরে আয়োজিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে সকল দায়িত্ব হস্তান্তর করেন পৌর কর্তৃপক্ষ। এ দায়িত্ব গ্রহণ অনুুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের  সাংসদ ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।
প্রসঙ্গত প্রকাশ, গত ৩০ জানুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি ও আ.লীগের বিদ্রোহীসহ তিনজন প্রার্থী মেয়রপদে অংশগ্রহণ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ (নৌকা প্রতীকে) বিপুল ভোটে জয়লাভ করেন। এনিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো মেয়র হিসেবে এ পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular