ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনীত মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান পৌর মেয়র মাসুদুল হক মাসুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর পৌর নির্বাচন: আ’লীগ মেয়রপ্রার্থী সাথে শ্রমিক ফেডারেশনের মতবিনিময়
শনিবার বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে এই মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা শ্রমিক ফেডারেশন। এরআগে গেল মঙ্গলবার মেয়রের সাথে উপজেলা প্রাথমিক শিক্ষিক সমিতি মতবিনিময় সভা করেন।
শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সাংসদ ছোট মনির, মেয়রপ্রার্থী মাসুদুল হক মাসুদ, আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বালা মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।
পরে মতবিনিময় সভার শেষে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উপজেলা ট্রাক শ্রমিক শ্রমিক ইউনিয়ন কল্যাণ তাহবিলের ট্রাক উদ্বোধন করেন উপস্থিত সাংসদ ছোট মনির। এসময় জেলা ও উপজেলার আওয়ালীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ধরনের আরও খবর
