বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে আনারস বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

মধুপুরে আনারস বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ছবিটাঙ্গাইলের মধুপুরে পাহাড়ী অঞ্চলের একটি আনারস বাগান থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কুড়ালীয়া (গাজীরভীটা) এলাকার এক আনারস বাগান থেকে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়টি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular