বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে কাভার্ডভ্যানসহ ৩ গরু চোর আটক

মধুপুরে কাভার্ডভ্যানসহ ৩ গরু চোর আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সোমবার(১ জুন) ভোর রাতে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর এলাকার তাহের আলীর ছেলে বেলাল(৩০), জামালপুর সদরের বানারীপাড়ার বেলাল হোসেনের ছেলে ইমরান(৩৫) এবং নরুন্দির আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম শাওন(৩৮)।

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিক কামাল গণমাধ্যমকে জানান, সোমবার ভোরে জামালপুর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কিছুর অস্তিত্ব টের পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। টহলরত পুলিশ মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটিকে চ্যালেঞ্জ করে। অবস্থা বেগতিক বুঝে চালক গাড়িটি ঘুরিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়।

পুলিশ পিছু নিয়ে বনাঞ্চলে টহল পুলিশ দলের সহায়তায় এগিয়ে যায়। টেলকি বাজার পার হয়ে ভ্যান ফেলে চালক এবং হেলপার পালিয়ে চায়। পরে তালা খুলে ভেতরে থাকা একটি বাছুরসহ বিদেশী প্রজাতির গাভী এবং চোর দলের ৩জনকে আটক করা হয়। গরু মালিক ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউপি’র কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

টাঙ্গাইলের মধুপুরে কাভার্ডভ্যানে ভরে চোরাই গরু নিয়ে পালানোর সময় কাভার্ডভ্যানসহ আন্তজেলা গরু চোরদলের ৩ সদস্যকে আটক মধুপুর থানা পুলিশ।সোমবার(১ জুন) ভোর রাতে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি বাজার এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।আটকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর এলাকার তাহের আলীর ছেলে বেলাল(৩০), জামালপুর সদরের বানারীপাড়ার বেলাল হোসেনের ছেলে ইমরান(৩৫) এবং নরুন্দির আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম শাওন(৩৮)।

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন এবং মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিক কামাল গণমাধ্যমকে জানান, সোমবার ভোরে জামালপুর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কিছুর অস্তিত্ব টের পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়। টহলরত পুলিশ মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটিকে চ্যালেঞ্জ করে। অবস্থা বেগতিক বুঝে চালক গাড়িটি ঘুরিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়।

পুলিশ পিছু নিয়ে বনাঞ্চলে টহল পুলিশ দলের সহায়তায় এগিয়ে যায়। টেলকি বাজার পার হয়ে ভ্যান ফেলে চালক এবং হেলপার পালিয়ে চায়। পরে তালা খুলে ভেতরে থাকা একটি বাছুরসহ বিদেশী প্রজাতির গাভী এবং চোর দলের ৩জনকে আটক করা হয়। গরু মালিক ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউপি’র কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।পলাতক চোর, কাভার্ড ভ্যানের মালিকের খোঁজ করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular