বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলমধুপুরে ক্যাবল ব্যবসায়ী ও সাংবাদিক লিটন সরকার'র নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

মধুপুরে ক্যাবল ব্যবসায়ী ও সাংবাদিক লিটন সরকার’র নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

মধুপুর প্রতিনিধি,নিউজ টাঙ্গাইলঃ- টাঙ্গাইলের মধুপুরের বেরিবাইদ ইউনিয়নে জাঙ্গালিয়া গ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) এই দু’দিনে উদ্যোক্ততা নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আদিবাসী ও বাঙ্গালি ১১০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি বিতরণ করেন ক্যাবল ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ লিটন সরকার।

এ সময় ক্যাবল ব্যবসায়ী ও সাংবাদিক মোঃ লিটন সরকার বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আয়হীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে আমার এই সামান্য উপহার সামগ্রী। যদিও এই ত্রান একটি পরিবারের জন্য খুবই সামান্য।

সরকার ও ব্যক্তিগত উদ্যোগে নিম্নবিত্ত পরিবারগুলো সহায়তা পেলেও মধ্যবিত্ত পরিবারগুলো অনেক লাজুক দিনাতিপাত করছে বিশেষ করে মধ্যবিত্তদের পাশে দাঁড়াতে আমার ব্যক্তিগত এই উদ্যোগ।

করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে।

এ সময় তিনি সরকারের ঘোষণা অনুযায়ী সকলকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানান।

স্থানীয়রা মনে করেন, দুর্যোগকালীন সময়ে প্রত্যেকে যদি এভাবে যার যার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দুস্থ ও অসহায় মানুষ জনকে সহায়তা করে, তবে সমাজের চিত্রটাই পাল্টে যাবে। প্রকৃত অর্থে সাধারন মানুষ উপকৃত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular