শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরমধুপুরে পূজা মণ্ডপ থেকে কিশোর নিখোঁজ

মধুপুরে পূজা মণ্ডপ থেকে কিশোর নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে পূজা মণ্ডপ থেকে কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা দায়েরের পরদিন ফের মাহিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাহিমের বাবা ইসমাইল হোসেন এ জিডি (জিডি নম্বর ৪০৮) করেছেন। তার বাড়ি অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামে।

বাবা ইসমাইল জানান, গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কাকরাইদ বাজার মসজিদের সামনে থেকে নিখোঁজ হয় মাহিম। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে থানায় জিডি করেছেন তিনি।

অপরদিকে গত ৭ অক্টোবর সন্ধ্যায় একই ইউনিয়নের জলছত্র পূজা মণ্ডপ থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা উল্লেখ করে মঙ্গলবার রাতে জিডি ও পরে বুধবার রাতে মধুপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিখোঁজ কিশোরীর বাবা।

এসআই জোবাইদুল জানিয়েছেন, উদ্ধারের জোর তৎপরতা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular