সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeঅপরাধমাত্র ২১ দিনে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা

মাত্র ২১ দিনে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা

‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে এ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দিয়ে মাদারীপুরের শিবচরে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পুুলিশ ও ভুক্তভোগীরা জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪২) তার স্ত্রী ফাহিমা আক্তারসহ (৪০) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দিগুণ টাকা আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখায়। তাদের প্রলোভনে পড়ে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ চক্রটির মাধ্যমে ওই সাইটে টাকা বিনিয়োগ করে। প্রথম প্রথম বেশ কয়েকজনকে ২১ দিনে দিগুণ টাকা ফেরতও দেয় প্রতারক কামাল হোসেনসহ চক্রটি।

বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী ১০ জুলাই রোববার রাতে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে শিবচর থানার এসআই সিদ্ধান্ত কুমারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে। সোমবার (১১ জুলাই) এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত ২ প্রতারকসহ ৭ জনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular