মাভাবিপ্রবি প্রতিনিধি:মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন নির্যাতিত – নিপীড়িত মেহনতি মানুষের মুক্তির দিশারী। আজীবন তিনি অধিকার বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। আজ ১২ ডিসেম্বর সেই মহান মানুষটি’র ১৪১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে তারই নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে।
এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর মাজারে সকাল ১০.৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ।
বেলা ১২টায় ঐতিহাসিক দরবার হলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পলন করে।
কৃষক, শ্রমিক, জনতার জন্য নিবেদিত প্রাণ মাওলানা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। “রেড মওলানা” খ্যাত মানুষটি জীবনের সবটুকু সময় ও শ্রম বিলিয়ে দিয়েছেন খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।