Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় অবৈধ অভিবাসী অভিযানে পুলিশের হাতে ৫৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী অভিযানে পুলিশের হাতে ৫৬ বাংলাদেশি আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মালয়েশিয়ায় লাইসেন্স এবং বৈধ কাগজপত্র ছাড়াই ড্রাইভিংয়ের অপরাধে ৫৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ট্রাফিক পুলিশ। সোমবার থেকে শুরু হওয়া তিন দিনের এই অভিযান চালায় ট্রাফিক পুলিশ কুয়ালালামপুর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পর থেকে ইমিগ্রেশন বাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশও অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় রাজধানীতে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ ২৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ। আটকদের মধ্যে বাংলাদেশের ৫৬ নাগরিকও রয়েছে।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে ইমিগ্রেশন প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ জানান, চলতি মাসের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা। জানুয়ারি থেকে মালয়েশিয়া জুড়ে পরিচালিত হবে সাঁড়াশি অভিযান। ইমিগ্রেশনের পাশাপাশি বিভিন্ন বাহিনীর ম্যাধমে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটকের ম্যাধমে বিচারের মুখোমুখি করা হবে। কারণ অবৈধভাবে অবস্থান করা বিদেশি অভিবাসীদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই অবৈধ অভিবাসী আটকে কোনো আপস করা হবে না। তিনি আরও বলেন, আমরা তাদের সুযোগ দিয়েছি দেশে ফেরার জন্য। তারপরও যারা এদেশে অবস্থান করবে তাদের জন্য আর কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট থেকে অবৈধ অভিবাসীদের জন্য ব্যাক ফর গুড কর্মসূচি ঘোষণা করে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছে বিভিন্ন দেশের প্রায় দেড় লাখ অভিবাসী। যার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

RELATED ARTICLES

Most Popular