বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
Homeআন্তর্জাতিকমাস্ক না থাকায় ছাগল ‘গ্রেফতার’! যা বলছে পুলিশ

মাস্ক না থাকায় ছাগল ‘গ্রেফতার’! যা বলছে পুলিশ

অনলাইন ডেস্ক: করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে ভারতের বিভিন্ন এলাকায় কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্যে ও কেন্দ্রীয় সরকার।

এরমধ্যে মাস্ক না পরায় একটি ছাগলকে ‘গ্রেফতার’ করে থানায় নিয়ে আসার ঘটনা আলোচিত হচ্ছে দেশটির সোশ্যাল মিডিয়ায়।

বিচিত্র ঘটনাটি ঘটেছে কানপুরের বেকনগঞ্জ এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে একটি ছাগলকে নাকি ‘গ্রেফতার’ করেছে পুলিশ।

পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে রাস্তায় ঘুরতে তারা দেখেছিলেন। পুলিশ দেখেই ছাগলটিকে ফেলে ওই ছেলেটি পালিয়ে যায়। আর সে কারণেই তারা ওই ছাগলটি নিয়ে থানাতে আসেন।

জি নিউজ জানিয়েছে, গ্রেফতার করে ওই ছাগলটিকে পুলিশ জিপে করে থানায় নিয়ে গিয়েছিল। খবর পেয়ে ছাগলটির মালিক থানায় গিয়ে অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। আর ছাগল যাতে বাইরে না ঘুরে বেড়ায় তা নিয়ে ওই ছাগলের মালিককে সতর্ক করেছে পুলিশ।

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টির তীব্র সমালোচনা করেন।

তবে যে পুলিশ কর্মকর্তা ছাগলটিকে থানায় নিয়ে আসেন, তিনি স্বীকার করেছেন ছাগলটি মাস্ক না পরায় লকডাউন আইন লঙ্ঘন করা হয়েছে। তিনি প্রশ্ন করেন এই পরিস্থিতিতে অনেক মানুষ নিজেদের বাড়ির পোষা কুকুরকে পর্যন্ত মাস্ক পরিয়ে রাখছেন তাহলে কেন ছাগলটিকে মাস্ক পরানো হবে না।

এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular