নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় টাঙ্গাইলের ভূঞাপুরে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ পথচারীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৮ জুন) বিকেলে পৌর শহরের ভূঞাপুর থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন।
তিনি জানান, রবিবার বিকালে থানা মোড়ে এক অভিযান চালানো হয়। এতে মাস্ক না থাকায় ৯ পথচারীকে ১ হাজার ৯’শ টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় বেশ কিছু মাস্ক বিহীন দরিদ্র পথচারীদের মাঝেও বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে।
এফএস/এনটি/ভূ
