Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে ১ হাজার ৬২৫ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

ভূঞাপুরে ১ হাজার ৬২৫ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া অলোয়া ইউনিয়নের ভারই ব্লকের আওতায় ১ হাজার ৬৮০ জন প্রান্তিক কৃষকের ব্যাংক হিসাবে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থ পাওয়ার পর কৃষকদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে উপজেলায় ১ হাজার ৬২৫ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি কৃষি পণ্য উৎপাদন ও বিভিন্ন কৃষি উপকরণে সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। পর্যায়ক্রমে কৃষির সঙ্গে সম্পৃক্ত কৃষকদের কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) লায়লা আঞ্জুমান বানু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular