রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মির্জাপুরে অর্ধগলিত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের একটি বিল থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বরাটি গ্রামের একটি বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত মরদেহের  পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স ৪০ হবে। আনুমানিক ১৫ থেকে ২০ দিন পূর্বে মরদেহ বিলের পানিতে পড়ে আছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে পুলিশ ধারণা করতে পারছে না এটি হ:ত্যাকান্ড, নাকি অন্যকিছু।

এ বিষয়ে মির্জাপুর থানার (এস.আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়েজ আহম্মদ জানান, মরদেহ উদ্ধারের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে আসল রহস্য।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular