নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মো. একাব্বর হোসেনের মৃত্যুতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
মঙ্গলবার (২৩ নভেম্বর) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুর-০৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে মীর এনায়েত হোসেন মন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
চিঠিতে বলা হয়, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত একাব্বর হোসেন এমপি’র মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আ.লীগের ১নং সহ-সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।