মির্জাপুরে ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক: অপসনিন ওষুধ কোম্পানির দুই উপজেলার এরিয়া ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আবু সাঈদ মিয়ার নতুন বাজার এলাকায় অবস্থিত ভাড়াটিয়া বাসিন্দা (৩৮) বলে জানা গেছে।

করোনা আক্রান্ত ব্যক্তি অপসনিন ফার্মা লিঃ এর মির্জাপুর ও কালিয়াকৈরের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তির দেহে করোনা উপসর্গ দেখা দেয়ায় পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলা কমপ্লেক্সে গিয়ে নমুনা দেয়ার পর গত রবিবার (১০ মে) করোনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। দুদিন পর বুধবার প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনা শনাক্ত হয়।

প্রাথমিক অবস্থায় তাকে বাড়িতে চিকিৎসা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, আক্রান্ত ব্যক্তির ভাড়াটিয়া বাসা, পাশের ৩ টি দোকান ও কাঁচাবাজার লকডাউন করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর