মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ২য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার পৌর সদরের বংশাই সেলুঘাট এলাকায় এ মাহফিল হয়। এতে হাজারো মুসল্লির ঢল নামে।
মাহফিলে ওলামা হযরত মাওলানা মুফতি আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদীস বিশারদ, শাইখুল হাদিস, আল্লামা আজীজুল হক (রহঃ) এর সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক (দাঃবাঃ)।
এসময় আরও বয়ান পেশ করেন মুফতী আঃ রাজ্জাক, ভূঞাপুরী, মির্জাপুর বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহসিন আল মামুন প্রমুখ।
মাহফিলটির পরিচালনা করেন বংশাই সেলুঘাট জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম নাগরপুরী।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।