এছাড়াও সকাল এগারটার দিকে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন করা হয়। এ সময় মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজাহরুল ইসলাম (শিপলু), সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, পৌর আওয়ামী লীগের সাধারণত সম্পাদক মো. আলম মিয়া, সাবেক আহবায়ক জিএস সেলিম সিকদার, ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।মির্জাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন
মোঃ কাইয়ুম মিয়া, মির্জাপুরে প্রতিনিধিঃ টাঙ্গাইল মির্জাপুরে নানা আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭৫ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গন্ধুর কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সারে দশটায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে ৭৫ পাউন্ডের কেক কেটে, করোনার টিকাদান কর্মসূচি ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে এই জন্মদিন পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার (শিমুল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো.জুবায়ের হোসেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার ও মীর্জা শামীমা আক্তার শিফাসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান মন্ত্রীর সু- স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
RELATED ARTICLES
