শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে বাইসাইকেল পেল গ্রাম পুলিশ

মির্জাপুরে বাইসাইকেল পেল গ্রাম পুলিশ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদগুলোতে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের মধ্যে বাইসাইকেল, পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের হাতে বাইসাইকেলসহ উপকরণ তুলে দেন।

স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এই বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ।

উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা গ্রাম পুলিশের ত্রিশজন সদস্যের মধ্যে বাইসাইকেলসহ ১০১ জন সদস্যের মাঝে পোষাক, ছাতা ও লাঠি প্রদান করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular