মো. কাইয়ুম মিয়া, মির্জাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে আশোকবর গুলফেশাঁ আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫০ মসজিদে পবিত্র কোরআন শরীফ, নগদ অর্থ, কায়দা ও অন্যান্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮আগস্ট) সকালে পৌরসদরের আশকবর বিপনী ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে আলহাজ্ব মোহাম্মদ শফিউদ্দিন মিঞার সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাজু আহম্মেদ, মো. লাজলু রহমান ও সুজন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উপজেলার ২৬টি মসজিদের পেশ ঈমামদের কাছে কোরআন শরীফ ও আজগানা আহেলে হাদিস জামে মসজিদে নগদ ৪০ হাজার টাকাসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল মসজিদে এগুলো বিতরণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।