মির্জাপুরে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে এনজিও কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে গৌতম চন্দ্র ঘোষ নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেতুলতলা এ ঘটনা ঘটে।

নিহত গৌতম চন্দ্র ঘোষের বাড়ি ঠাকুরগাঁও। তিনি মির্জাপুরে বাসা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গৌতম চন্দ্র ঘোষ বাসা ফাউন্ডেশন নামে বেসরকারি একটি এনজিওতে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলযোগে কাজে বের হন। কর্মস্থলে যাওয়ার পথে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের গোড়াই তেতুলতলা পৌঁছালে অটো ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এ ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর