বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধিঃ বাংলা ট্রিবিউন এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক এনায়েত করিম বিজয়ের ওপর হামলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নিজ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত (০৭ই রবিবার) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়ের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িত থাকা আসামিদের দ্রুত গ্রেফতারসহ বিচারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম (শিপলু), সহ সভাপতি কাইয়ুম মিয়া, বিজয় টিভি মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হক, এশিয়ান টিভি মির্জাপুর প্রতিনিধি মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম (সজিব), এবং একই শাখার মির্জাপুর পৌর কমিটির সভাপতি সাহাদত হোসেন ও সাধারণ সম্পাদক রেমন মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাব্বি ইসলাম, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সহ আন্যান্য ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
এই মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম (শিপলু) ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর মনোয়ার হোসেন টুটুল সাংবাদিক বিজয়ের ওপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular