শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীমুজিববর্ষ উপলক্ষে ধনবাড়ীতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মুজিববর্ষ উপলক্ষে ধনবাড়ীতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ধনবাড়ী প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১ টায় ধনবাড়ী ক্রিকেট একাডেমির আয়োজনে ধনবাড়ী নওয়াব ইনস্টিটিশন মাঠে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল।

এসময় বক্তব্য রাখেন, ধনবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মাদ রফিকুল ইসলাম খান, সংবাদ ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, সমাজ সেবক অপু ভদ্র প্রমূখ।
টুর্নামেন্টে অংশ গ্রহণ করে ধনবাড়ী ক্রিকেট একাডেমি বনাম টাঙ্গাইল পোর্টস এসোসিয়েশন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular