শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeদেশের খবরমেয়ের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন মা

মেয়ের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন মা

প্রতিশ্রুতি ভঙ্গ করায় নিজ মেয়ের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানায় ওই নারীর মেয়ের প্রেমিক মো. নুরুল আমিন এর বিরুদ্ধে ধর্ষণ মামলাটি করেন বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা সংবাদচর্চাকে জানিয়েছেন, ২২ বছর বয়সী এক তরুণীর মা তার মেয়ের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি করেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত নুরুল আমিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলা প্রসঙ্গে তিনি বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগে সকালে থানায় মামলাটি রেকর্ড হয়েছে।

মামলায় বলা হয়, ২২ বছর বয়সী তরুণীর মা বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেন। বিগত দু’বছর যাবত মো. নুরুল আমিনের সাথে তার মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিগত এক মাস নুরুল আমিন তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে।

গত ২২ মে তাদের অবর্তমানে নুরুল আমিন তাদের বাড়িতে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মেয়ের সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করেছিল। এরপর থেকে ২২ বছর বয়সী তরুণী নুরুল আমিনকে বিয়ের করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেল নুরুল তাকে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করে। এরপরই থানায় মেয়ের প্রেমিকের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ধর্ষণ মামলা করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular