মোহাম্মদপুরে পুলিশি বাধা ভেঙে তাজিয়া মিছিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ  নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে তাজিয়া মিছিল নিয়ে রাস্তায় বেরিয়েছেন।
রোববার দুপুরে জেনেভা ক্যাম্পের পূর্ব দিকের গলি থেকে কয়েকশ মানুষ  মিছিল নিয়ে বের হয়ে পুলিশি বাধা অতিক্রম করে গজনবী সড়ক দখল করে। এ সময় পুলিশের সঙ্গে উত্তেজনাময় পরিস্থিতির তৈরি হয়।
জানা যায়,  করোনার কারণে এবার তাজিয়া মিছিল নিয়ে বের হতে মানা করা হলেও আজ রবিবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা উপেক্ষা করে বেরিয়ে আসেন। আশপাশের এলাকায় প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের মুখেই মাস্ক দেখা যায়নি। সামাজিক দূরত্ব মানেননি কেউ। পুলিশ বাধা প্রদান করলে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
এ বিষয়ে, পুলিশের মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে গজনবী রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। মিছিলকারীরা বিক্ষোভ করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করলে তাদের গজনবী রোডের পূর্ব দিক থেকে মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে পশ্চিম দিক পর্যন্ত তাজিয়া মিছিল করার অনুমতি দেয়া হয়।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর