প্রথম ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত শ্রমিক আব্দুল কাদির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলায় নতুন করে বৃহস্পতিবার ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নিহত আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে।
গত ১১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষায় তার পজিটিভ ধরা পড়ে। ঐ দিনই তাকে উদ্ধার করে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকালে এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ডিআইওয়ান ইমরান আল হোসাইন জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার বিভাগের চার জেলার ৯৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদের মধ্যে গফরগাঁও তিন, ঈশ্বরগঞ্জ চার ও ময়মনসিংহ সদরের মাসকান্দায় একজন রয়েছে।
তিনি আরো জানান, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জুবাইয়দা, অফিস সহকারী সিরাজুল ইসলাম, স্টাফ নার্স তাসলিমা।
এছাড়া ঈশ্বরগঞ্জের চারজনের মধ্যে আঞ্জুমান বেগম, শাপলা, আকলিমুন ও হনুফা।
অপরদিকে প্রথমবারের মত ময়মনসিংহ সদরে একজন আক্রান্ত হয়েছে। তিনি হলেন, বিভাগীয় নগরীর মাসকান্দার শেখ খায়রুল ইসলাম ইশান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।