ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নিজ উদ্যোগে এবং ডিবির ওসি শাহ কামাল আকন্দের সার্বিক তত্ত্বাবধানে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
আজ শনিবার ময়মনসিংহে ১২৬ টি হিজরা পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জেলা পুলিশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া, ডিআই ওয়ান ইমরান আল হোসাইন, ডিবির তদন্ত অফিসার ফারুক আহমেদ, সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা প্রমুখ।
