ফরমান শেখ: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার দুর্গম চরাঞ্চলে অসহায় ও হতদরিদ্র বন্যার্ত ২শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেছে টাঙ্গাইল র্যাব-১২।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের চরাঞ্চল রাজাপুর গ্রামে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম, র্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মো. রওশন আলী উপস্থিত ছিলেন।
কমান্ডার রওশন আলী বলেন-‘ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার বন্যাদুর্গত এলাকায় র্যাবের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

